কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

মায়ের কোল


যে শিশুটির জন্ম হল বিমান থামিয়ে জার্মানিতে
সে জানেনা কোনটা ভারত, কোনটা পাকিস্তান
আর কোনটাই বা আফগানিস্তান।
সে জানে শুধু মায়ের আদর, বাবার ভালোবাসা।
শিশুটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই চেনে না-
সে চেনে শুধুই মায়ের কোল।
বড়রা বড়ই হিংসুটে, ঝগড়াটেও বটে
একটু মাটির জন্য যত কামড়া-কামড়ি।
অত‍্যাচার-অত‍্যাচার আর শুধুই অত‍্যাচার
এ অত‍্যাচারের শেষ কোথায়?
প্রত্যেক মা-ই চান তার শিশু যেন থাকে দুধে-ভাতে।
সেই সময়, সেই দুধ-ভাত কি আদৌ আসবে?
নাকি এটি আমার আপনার মতো
কোনো লেখক-লেখিকার কলমেই থেকে  যাবে?


মায়ের কোল
Image credits - unsplash




রবিবার, ১ আগস্ট, ২০২১

লাশের মেলা

 

হে বিশ্ব প্রভু, কি খেলায় মেতেছ তুমি?

যেন এক লাশের মেলা,

মেলা বসেছে নানা দেশেতে, নানা গ্রামেতে, নানা শহরে

নানা রঙের, নানা পোশাকের মানুষ এসেছে এখানে

-মেলাতে জ্বলছে আগুন,

পড়ছে যে কত লাশের কবর

এই মেলাতেই কত প্রিয়জনকে হারিয়েছে কত মানুষ

কত শিশু হয়েছে মাতৃহারা

কত মায়ের হয়েছে কোল খালি

মেলা যেন এক অন্য মেলা

রাস্তা হয়েছে আজ জনমানবশূন্য

প্রকৃতি যদিও ফিরে পেয়েছে প্রাণ,

তবুও কত মানুষ হয়েছে আজ কর্মহীন

উনুনে হাড়ি চড়ে না আজ কত বাড়িতে

কত মানুষ রয়েছে উপবাস

কবে হবে মেলার শেষ প্রভু,

কবে হবে মেলার শেষ?

 

লাশের মেলা
Image courtesy Freeimages

 

রবিবার, ৪ জুলাই, ২০২১

অলীক

 

চারদিকে ধু ধু অন্ধকার-

কোথাও কোনো লোকের দেখা নেই।

টিপ টিপ বৃষ্টি পড়ছে,

গাছগুলি যেন হাওয়ায় দুলছে।

আমি আমার বাড়ির

তেতলার বেলকানীতে বসে দেখছি-

একপাল হাতি শহরে ঢুকছে।

দলের পথম হাতিটার শুঁড়ে পেঁচানো-

একটি মানব শিশু!

প্রথম হাতিটা রাজার মতো হাটছে

যেন উৎসবের মেজাজ।

তবে সামনের দিকে এ কী! এ কী!

একটা কুমিরও দেখি হামা দিয়ে ঢুকছে শহরে!

আমি চিৎকার করতে আরম্ভ করলাম,

খানিকক্ষণ বাদে আমার মাথায় একটা হাত এসে পড়ল।

মা বলল, “ওঠ সোনা ওঠ,

ভয় পাস না, আমি আছি তো”।

তখন চোখ খুলে ধীরে ধীরে,

অনুভব করলাম এটা অলীক ছিল।

Aleek



রবিবার, ২৭ জুন, ২০২১

জীবন

 

জীবন মানে একটি পাতা,

হঠাৎ ঝরে পড়া।

জীবন মানে একটি প্রদীপ-

হঠাৎ  নিভে যাওয়া।

জীবন মানে আশার আলো-

সোনালি ভরা দিন।

জীবন মানে এ পৃথিবীতে

যেন সমস্তটাই  ঋণ।

জীবন মানে ভোরের হাওয়া-

বদলে যাওয়া রাত।

এ জীবন শেষে মনে হয়-

সবকিছু যেন কুপোকাত।

 

জীবন
Source- Internet

 


সোমবার, ১৪ জুন, ২০২১

অষ্টমী


অষ্টমী


কাঁশফুল ফোটে ঢাক বাজে

শিউলিফুল ছড়িয়ে থাকে উঠানের মাঝে মাঝে।

সকালবেলায় ঘাসের আগায়

শিশির যেন ঝরে

বাঙালীর ঘরে ঘরে

অষ্টমীর সকালে আলতা পায়ে

বধুরা যেন চলে।

‘‘কোথা যাও গো কোথা যাও’’

হাঁক দেয় এ কোন ও কোন

থেকে যেন কেউ কেউ

বধুরা প্রতিউত্তরে বলে,

আরে জানো না,

আজ যে অষ্টমী।”

বাজারের মাঝে পূজা,

যাই দিতে অঞ্জলি।

মন প্রাণ ভরে বলে আসব মা কে-

“সবাই যেন থাকি সুখে-শান্তিতে,

এই কামনাই করি মায়ের কাছে।

মা, একটু সুখ দিয়ো সবার ঘরে ঘরে।”

অষ্টমী


শনিবার, ৫ জুন, ২০২১

নারীর মর্যাদা


নারীর মর্যাদা


হে বীর সমাজ

তোমার কাছে আমার

শুধু একটি আর্জি,

নারী সমাজকে করেছ তুমি

তোমার মতবন্দী

এ তোমার কেমন মর্জি?

সর্বস্থানে শুনি

বড়-বড় কথপকথন,

চাই নারী জাগৃতি

নিষ্ঠুর সমাজে

সেইসব কথপকথনের

এই কি তার পরিণতি?

পুরুষ সমাজ করেছে

নারী সমাজকে ত্যাক্ত,

তাই ত তারা আজও

নারীকেই করেছে

তাদের ভোগপণ্য।

নারীরাই তো রেখেছে

পুরুষদের মান,

কিন্তু পুরুষরা কেন দেয় না

নারীর যোগ্য সন্মান?

কর্মক্ষেত্রে পুরুষ ও নারীর

সমান অধিকার,

তাই কি আজও

পুরুষ সমাজ করতে চায়

নারী সৎকার?

চারিদিকে চলছে

পণপ্রথার ধুম,

এরাইতো কেড়ে নিয়েছে

মাতা পিতার রাতের ঘুম।

এর বিরুদ্ধে সরকার

করেছে আইন জারী

তাতেই বা কি ?

তবুও তো ঘুচল না

পুরুষের মতিগতি।

নারীর মর্যাদা
Image source- Internet