শুক্রবার, ১৪ মে, ২০২১

মাথামুণ্ডুহীন

(ডিসক্লেমার- হাতে কাজ না থাকলে যা হয়ে থাকে আর কি! আপনারও হাতে কাজ না থাকলে সারাদিন বসে বসে এর মর্মোদ্ধার করুন। আল্টিমেটলি করে উঠতে পারলে আমাকেও জানাবেন কিন্তু!)


ক্ষুদ্র-ক্ষুদ্র, কালো-কালো,

মন্দ-মন্দ, ভালো-ভালো,

অন্ধকারে আলো-আলো,

শীর্ণ হও বা ফোলো ফোলো।

 

একটুখানি রোসো-রোসো,

আসন পেতে বোসো-বোসো,

বেড়াল-কুকুর পোষো-পোষো,

হাসি না পেলেও হেসো-হেসো।

 

হব ভাবছি কাশী বাসি,

চাল বেছেছি রাশি-রাশি,

উনসত্তর আশি-আশি,

জেঠা-কাকা-পিসী-মাসি।

 

ডিটেলস্‌ হল খুঁটিনাটি,

ইউটেনসিল্‌ ঘটি-বাটি,

ওয়াক করলে হাঁটাহাঁটি,

স্ল্যাপিং মানেটা চড়চাঁটি।

 

মাথাটা খাঁটাই নির্মাণে,

কিন্তু জানিনা ‘নীর’ মানে,

সবাই জানে যে ‘হি’র মানে,

ভাবছি যাবো যে কোনখানে?

 

জলের স্বাদই তো জোলো-জোলো,

খাও অনেক আর ফোলো-ফোলো,

লিখতে বসে কি হোলো-হোলো?

জানিনা, বুঝে যে বোলো-বোলো।

 

মাথামুণ্ডুহীন


 

৩টি মন্তব্য: