শনিবার, ৯ মে, ২০২০

সারপ্রাইজ


সারপ্রাইজ 




সেদিন আমার পরনে ছিল

সাদা জিন্স আর লাল কুর্তি,

আমার কলেজে সেটাই ছিল প্রথম দিন।

বেশ গম্ভীর গম্ভীর মুখ করে

সিঁড়ি দিয়ে উঠছিলাম,

ব্যাস, পড়ে গেলাম তোমার চোখে।

আলাপটাও বেশ ধীরে ধীরে

জমে উঠেছিল তোমার সাথে;

আঠার মাসের মাথায়

তুমি আমায় বলেছিলে, ‘বিয়ে করবে?’

আমি বলেছিলাম, ‘বিয়ে! এক্ষুনি!

আমার কলেজ তো আরও

আঠার মাস বাকি’।

তুমি বললে, ‘তাতে কি,

আমি আছি তো তোমার পাশে’।

বললাম আমি, ‘আমার স্বপ্ন ছিল

বিয়ে হবে ধুমধাম করে’।

তুমি বললে, ‘না চল পালিয়ে যাই,

পালিয়ে যাবার মজাই আলাদা’।

আমিও সম্মতি দিলাম;

বিয়ে হল, ফুলসজ্জাও হল।

পরের দিন সকালে

ঘুম ভেঙে দেখি দরজায় দাঁড়িয়ে

তোমার আগের পক্ষের স্ত্রী ও পুত্র।

আমি চিৎকার করে বললাম,

‘তুমি আমায় ঠকালে’।

তুমি মৃদু হেসে বললে,

‘আরও তিনটে আছে,

এটা সারপ্রাইজ ছিল’।


সারপ্রাইজ

1 টি মন্তব্য: